লাইগো এবং মহাকর্ষীয় তরঙ্গ

লাইগো তৃতীয়বারের মত মহাকর্ষীয় তরঙ্গ পাওয়ার ঘোষণা দিল আজ। ৩০০কোটি আলোকবর্ষ দূর থেকে আসা এ মহাকর্ষীয় তরঙ্গ দুটি কৃষ্ণগহ্বরের পরস্পর একসঙ্গে মিশে যাওয়া থেকে উৎপন্ন। এর আগে গত বছর প্রথমবারের মত মহাকর্ষ তরঙ্গ ডিটেক্ট করার ঘোষণা দেয় লাইগো। যা আইনস্টাইন ভবিষ্যৎবাণী করার শতবর্ষ পর লাইগো ডিটেক্ট করতে সক্ষম হয়েছিলো।

নতুন এ ঘোষণায় জানা গেলো, আগের ধারণার চাইতে অনেক বেশি ভারী কৃষ্ণগহ্বরের অস্তিত্ব রয়েছে মহাবিশ্বে। কৃষ্ণগহ্বরের সংখ্যাও আগের ধারণার চাইতে বেশি বলে মনে করছেন লাইগোর বিজ্ঞানীরা এই তরঙ্গটি ডিটেক্ট করার পর।

এবার পাওয়া মহাকর্ষীয় তরঙ্গটা ছিল তৃতীয়বারের মত। এটাই সবচেয়ে দূর থেকে আসা মহাকর্ষীয় তরঙ্গ। আগের দুইটার দূরত্ব ছিল যথাক্রমে ১.৩ ও ১.৪ শত কোটি আলোকবর্ষ।

১ম তরঙ্গটা ডিটেক্ট করা হইছিল ২০১৫ সালের সেপ্টেম্বরে, পরেরটা একই বছরের ডিসেম্বরে। মাঝে কিছুদিন অবজারভেশন বন্ধ ছিল। ২০১৬ সালের নভেম্বরে আবার অবজারভেশন শুরু হয়। এবারের মহাকর্ষীয় তরঙ্গটা ডিটেক্ট করা হয় এবছরের শুরুতে, ৪ জানুয়ারি। ঘোষণা দেওয়া হয়েছে আজকে। কারণ আজকে এই বিষয়ক গবেষণা প্রবন্ধটি ফিজিক্যাল রিভিউ জার্নালে এক্সেপ্টেড হয়েছে।


Comments

Popular posts from this blog

FIRST SELFI OF UNIVERSE